Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের বদরগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার  মণ্ডলেরহাট এলাকায় ভুট্টা বোঝাই পাওয়ার টিলারের (ট্রলি) চাপায় আব্দুর রশিদ (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  শনিবার  সকাল সাড়ে ৮টার দিকে দলুয়া-মণ্ডলেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদের বাড়ি উপজেলার কালুপাড়া ইউনিয়নের মকরেরপাড়ায়। তিনি মণ্ডলেরহাট এলাকায় আইসক্রিম বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, আব্দুর রশিদ প্রতিদিনের মতো শনিবার সকালেও বাইসাইকেলে করে দিনাজপুরের ফুলবাড়ী শহর থেকে আইসক্রিম নিয়ে মণ্ডলেরহাট আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কর। তবে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.