Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দৌলতগঞ্জ স্থলবন্দর উদ্বোধন হলেও চালু না হওয়ায় হতাশ এলাকাবাসী

চুয়াডাঙ্গা প্রতিনিধি ও জীবননগর সংবাদদাতা:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর দৌলতগঞ্জ স্থলবন্দর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন থাকা সত্ত্বেও ভারত সরকারের কোন প্রস্তুতি না থাকায় দীর্ঘদিন যাবৎ আনুষ্ঠানিক উদ্বোধনের পর অবহেলায় জর্জরিত হয়ে পড়ে আছে সরকারি এ স্থাপনাটি।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন দৌলতগঞ্জ স্থলবন্দর নামক স্থানে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০১৩ সালের ২৪ আগস্ট বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি প্রধান অতিথি থেকে এ স্থলবন্দরটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। এর আগে একই বছরের ৩ জুন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় এ বন্দরটির লিখিত অনুমোদন প্রদান করেন। এর পূর্বে স্থানীয় বেসরকারি উদ্যোগে স্থলবন্দর এলাকায় ১০ একর জমির উপর স্টক ইয়ার্ডসহ প্রয়োজনীয় সমস্ত অবকাঠামো দ্বারা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়ে থাকে। একই সাথে বন্দর সংলগ্ন পূর্বতন দৌলতগঞ্জ কাস্টম চেক পোস্ট এন্ড ইমিগ্রেশনের অফিস নির্মাণ কাজও সম্পন্ন করা হয়ে থাকে। এদিকে, সরকারিভাবে উদ্বোধন করা হলেও বিগত ২ বছরের এ স্থলবন্দরটির কার্যক্রম শুরু হয় নি। এদিকে শীঘ্রই স্থলবন্দর চালু হবে এমন আশ্বাস দিয়ে এলাকার কিছু এবং এই স্থলবন্দরের সাথে জড়িত কিছু অসাধু ব্যক্তি তাদের সুবিধা ভোগের আশায় বন্দরের আশে পাশে থাকা জমির দাম হুহু করে বাড়িয়ে দিয়েছে। যার ফলে এ এলাকায় বর্তমান জমি ক্রয় করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ বন্দর উপলক্ষে ভারতীয় অংশে পশ্চিম বাংলার নদীয়া জেলাধীন কেষ্ঠগঞ্জ থানার টঙ্গীতে এখনও পর্যন্ত স্থলবন্দরের প্রয়োজনীয় কোন অবকাঠামো দ্বারা নির্মাণের কোন কাজই হয় নি।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, এ স্থলবন্দরটি ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। শীঘ্রই এটি চালু হয়ে যাবে।

Leave A Reply

Your email address will not be published.