Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মোদিও সাকিব ভক্ত

স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান এমন উচ্চতায় নিয়ে গেছেন যে পৃথিবীর যেকোন প্রান্তের মানুষের মুখেই সাকিবের নাম। বাংলাদেশ বলতেই এখন অনেকে সাকিব আল হাসানকেই চেনে। আইপিএলে খেলে সে চেনাটাকে আরো পাকাপোক্ত করেছেন সাকিব আল হাসান। সে সুবাদে ভারতেও সাকিব আল হাসান বেশ জনপ্রিয়। সাকিব আল হাসানের জনপ্রিয়তা এতোটাই তুঙ্গে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। দুদিনের সফরে বাংলাদেশ এসেছেন ভারতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত জনবক্তৃতায় বাংলাদেশের ক্রিকেটের প্রশংসাও করেছেন ভারতের প্রধানমন্ত্রী। কয়েকদিন আগেই বাংলাদেশ পাকিস্তানকে ধবল ধোলাই করেছেন ওয়ানডেতে এবং টেস্টেও অসাধারন খেলেছে বাংলাদেশ। সে প্রসঙ্গ টেনে এনে মোদি বলেন, ‘কিছুদিন আগে একটা সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশের তরুণেরা দুর্দান্ত করেছে। আপনাদের একজন ক্রিকেটার আছে, সাকিব আল হাসান।’ এছাড়াও বাংলাদেশের বিভিন্ন উন্নতির দিক তুলে ধরে প্রশংসা করেন মোদি।

Leave A Reply

Your email address will not be published.