Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩ ঘর পুড়ে ছাই

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের দারখোর ক্যাম্প পাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ১৩টি ঘর পুড়ে গেছে।  সোমবার সন্ধা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এ সময় ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ধান-চালসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. আব্দুল মালেক জানান, সন্ধ্যায় ওই এলাকার হামিদুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরই মধ্যে ৮ টি পরিবারের ১৩ টি ঘর পুড়ে গেছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শাহ আলম অগ্নিকাণ্ডের বিষয়টি  নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.