Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মার্স ভাইরাস: দক্ষিণ কোরিয়ায় আরো একজনের মৃত্যু

মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ার আরো এক ব্যক্তি মারা গেছেন। এই নিয়ে দেশটির ভাইরাসে সাতজন মারা গেল। মঙ্গলবার  বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিডল ইস্ট রেসিপাইরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় সপ্তম ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ জন। সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  সর্বশেষ যে মারা গেছেন তিনি ৬৮ বছর বয়সী এক নারী। যে হাসপাতালে আক্রান্তদের চিকিত্সা দেয়া হচ্ছিল সেখানেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হন।
এদিকে মার্স ভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়ায় ভ্রমণের ওপর রেড অ্যালার্ট জারি করেছে হংকং। খুব প্রয়োজন ছাড়া সেখানে না যেতে হংকংয়ের অধিবাসীদের নিষেধ করেছে দেশটি।
হংকংয়ের খাদ্য ও স্বাস্থ্য অধিদফতরের সচিব কো উইং-ম্যান বলেছেন,  হংকং ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সতর্কতা গ্রহণ করা হয়েছে।
২০০৩ সালে একজন চিকিত্সকের মাধ্যমে চীন থেকে হংকংয়ে সেভার অ্যাকুয়েট রেসিপাইরেটরি সিনড্রম (সার্স) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া।  সূত্র: বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.