Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাহরুখের চমকে দেবার মতন নিউ লুক

b-7
বিনোদন ডেস্ক:
ফারহা খানের ‘ওম শান্তি ওম’ সিনেমায় ‘সিক্স প্যাক অ্যাবস’ দেখিয়ে জনপ্রিয়তা কুড়ানোর একটা উপায় নতুন প্রজন্মকে বাতলে দিয়েছিলেন শাহরুখ খান। বলিউডের কিং খানের দেখানো পথেই তরুণদের ফিজিক্যালি স্মার্ট হওয়ার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছিল ‘সিক্স প্যাক অ্যাবস’। খবর হচ্ছে, সাত বছর পর পর্দায় ফিরছে ফারহা খান-শাহরুখ খান যুগলবন্দি। আর ফিরছে সেই ‘প্যাক অ্যাবস’ জাদুকাঠি। তবে সিক্স প্যাক নয়, এইট প্যাক! এই সিনেমার কারণে নিজেকে একদম পাল্টে ফেলেছে শাহরুখ খান। আর এমনভাবে পাল্টে ফেলেছেন যে তাকে দেখে চমকে যাবে যে কেউ! আজই হ্যাপি নিউ ইয়ারের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়েছে শাহরুখের নতুন লুক। হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রথম দৃশ্যেই দেখা যাবে শাহরুখের ‘এইট প্যাক অ্যাবস’। মুম্বইয়ের এক স্টুডিওতে ক দিন আগে সিনেমার প্রথম দৃশ্যের শ্যুটিং হয়। শাহরুখ খানের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, এই ক মাসে এইট প্যাক অ্যাবস-এর জন্য ট্রেনারকে নিয়ে খুব পরিশ্রম করেন কিং খান। আগামী ২৪ অক্টোবর এই সিনেমা বিশ্বব্যাপি মুক্তি পাবে। শাহরুখ খান ছাড়া এই সিনেমায় আছেন দীপিকা পাড়–কোন,অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি, জ্যাকি শ্রফ।



Leave A Reply

Your email address will not be published.