Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেরা ধনী খেলোয়াড়ের তালিকায় শারাপোভা-সেরেনা

নারী খেলোয়াড়দের মধ্যে আয়ের দিকে শীর্ষে মারিয়া শারাপোভা

স্পোর্টস ডেস্ক:
সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের ২০১৫ সালের তালিকা প্রকাশ করেছে ফোর্বস পত্রিকা। প্রকাশিত তালিকায় নারী খেলোয়াড়দের মধ্যে আয়ের দিকে শীর্ষে রয়েছেন টেনিস তারকা এবং রাশিয়ার সুন্দরী মারিয়া শারাপোভা আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। মারিয়া শারাপোভার মোট আয় হচ্ছে ২৯ দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার। আর নারী-পুরুষ সম্মিলিতভাবে সেরা আয়ের তালিকায় তার অবস্থান হচ্ছে ২৬তম। সেরেনা উইলিয়ামসের মোট আয় ২৪ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার আর নারী-পুরুষ সম্মিলিতভাবে সেরা আয়ের তালিকায় তিনি রয়েছেন ৪৭তম অবস্থানে। তবে দুজনই গত বছরের তুলনায় আয়ের দিক থেকে এগিয়ে এসেছেন। ২০১৪ সালে শারাপোভা ছিলেন ৩৪তম অবস্থানে আর সেরেনা ছিলেন ৫৫তম অবস্থানে। ফোর্বস এই তালিকা তৈরির সময় ২০১৪ সালের ১ জুন থেকে ২০১৫ সালের ১ জুন পর্যন্ত সময়ে খেলোয়াড়দের বেতন, পুরস্কার মূল্য, বোনাস, বিজ্ঞাপন বাবদ আয়কে মাথায় রেখেছে।

Leave A Reply

Your email address will not be published.