Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘টেস্টে ও তিন-চারশ উইকেট নেবে’: সাকিব

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে তৃতীয় দিনে উইকেট তুলে নিয়ে স্বস্তি দেন দলের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে যোগ দেন তরুণ লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। অধিনায়ক বিরাট কোহলি ও ঋদ্ধিমান সাহার গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নেওয়ার পর তাই দিন শেষে সংবাদ সম্মেলনে লিখনের স্তুতি গাইতে ছাড়লেন না সাকিব। বৃষ্টিবিঘিœত তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন সাকিব আল হাসান। তৃতীয় দিনেই ছয় উইকেটের মধ্যে তিনি নিজেই তুলে নিয়েছেন চারটি। বাকি দুইটি লিখনের। লিখনকে নিয়ে তাই সাকিবের আশাটাও অনেকদূর। বললেন, ‘ও(লিখন) বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে তিন-চারশ উইকেট নেবে একদিন। আমাদের এই উইকেটে খেলতে হবে, জিততে হবে। জিততে হলে উইকেট নিতে হবে। আর উইকেট নেওয়ায় আমি তো লিখনের চেয়ে ভালো বাংলাদেশে কাউকে দেখিনি।’ গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে লিখনের। অভিষেক ম্যাচে দুইটি উইকেট নিলেও, পরের ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন এই লেগস্পিনার। কে জানে, ইনিংস ঘোষণা না করলে হয়তো আরো উইকেট ঝুলিতে ভরতে পারেন লিখন।

Leave A Reply

Your email address will not be published.