Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাঘায় পল্লী চিকিৎসকদের নিয়ে স্কয়ার ফার্মা লি. এর স্বাস্থ্যবিষয়ক সেমিনার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় পল্লী চিকিৎসকদের নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর আয়োজনে স্বাস্থ্য ও ঔষধের গুণাগুণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টার সময় মনিগ্রাম আদর্শ মহা বিদ্যালয়ের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর বিভিন্ন ঔষধের উপাদান, নির্দেশনা, প্রতিনির্দেশনা, মাত্রা ও ব্যবহার বিধি, সতর্কতা, পূর্ব সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, গুণাগুণ ও কার্যকারিতা নিয়ে বক্তব্য রাখেন, স্কয়ার ফার্মা লিঃ এর টেরিটরি ম্যনেজার মো. আবুল হাসান, পুঠিয়া, রাজশাহী। এছাড়াও সহযোগী হিসেবে নতুন নতুন ঔষধ নিয়ে আলোচনা করেন, স্কয়ার ফার্মা লিঃ এর এম,আই,ও মো. শাহিন আলম, বাঘা, রাজশাহী।
এ সময় পল্লী চিকিৎসদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপি’র বাঘা উপজেলা কমিটির সাধারণ সভাপতি ডা. নূরুজজামান মাইজ ভান্ডারী, ডা. মো. দুলাল হোসেন, ডা. মো. গোলাম পাঞ্জাতন, ডা. মো. গোলাম মোস্তফা, ডা. মো. আনোয়ার হোসেন সোনা, ডা. আব্দুল মালেক, ডা. গাজিউর রহমান মানিক, ডা. শ্রী জিতেন্দ্রনাথ সরকার,প্রফেসর আকবর আলী, রিপন আলী, ফিরোজ আহম্মেদ, বজলুল করিম সরকার, আমিনুল ইসলাম, রায়হানুজ্জামান প্রিন্স ও আরএমপি’র রাজশাহী জেলা কমিটির সদস্য ও বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. এস. এম. সেলিম আহম্মেদ ভান্ডারী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.