Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ কর্মী হত্যার ঘটনায় মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হাতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী সালাল মিয়া হত্যার ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। থমথমে অবস্থা বিরাজ করছে কান্দিপাড়া ও মাইমলপাড়া মহল্লায়।
৪ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারে নি। সালাল মিয়া হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে গত কাল শুক্রবার বাদ জুমা শহরের কান্দিপাড়া এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ ঝাড়–-জুতা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সড়ক অবরোধ ও সমাবেশ করে। এ সময় যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাপ্পারাজ, সদস্য মস্তু মিয়া, ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাফর মিয়া, আওয়ামী লীগ নেতা বজু মিয়া, জিয়াউদ্দিন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে সালাল বাড়ির পাশে তিতাস নদীতে গোসল শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

Leave A Reply

Your email address will not be published.