Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেসিকে যারা ভালোবাসেন না, তারা ফুটবলের কিছুই বুঝেন না

স্পোর্টস ডেস্ক:
সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। অসাধারণ সব সাফল্যের আলোয় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সাবেক ফুটবলার থেকে শুরু করে অনেকেই মেসির প্রশংসায় মেতেছেন। এবার এই তালিকায় যোগ দিলেন তারই স্বদেশি কার্লোস তেভেজ। শুধু প্রশংসা করেই থেমে থাকলেন না যারা মেসিকে ভালোবাসেন না তাদের ফুটবল-জ্ঞ্যান নিয়েও মন্তব্য করেছেন দুর্দান্ত ফর্মে থাকা জুভেন্টাসের এই আর্জেন্টাইন তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘ওই বিশ্বের সেরা ফুটবলার।যা অর্জন করেছে, তা নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারে না। আমার বা কারও সঙ্গেই ওর তুলনা হতে পারে না।’ এসময় তিনি আরও বলেন , ‘ওর সঙ্গে কারও তুলনার বিষয়টি শুধুই সংবাদমাধ্যমের। আমাদের ঝামেলা বানিয়ে লেখা হলে কাগজ বিক্রি হয়। ক্ষতি হয় জাতীয় দলের।’ এর পরেই চাঞ্চল্যকর মন্তব্য, তেভেজ বলেন, ‘যারা মেসিকে ভালো বাসেন না, তারা ফুটবল সম্পর্কে কিছুই জানেন না। আমি জানি না তাদের মাথায় কী রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.