Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভূরুঙ্গামারী ডিগ্রি মহাবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম:
নির্বাচনে সর্বোচ্চ ৭ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা আর দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ভূরুঙ্গামারী ডিগ্রি মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৪। গত ৭ সেপ্টেম্বর রবিবার জেলার সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে মোট ২,১১৭ জন ভোটারের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। প্রদত্ত ১৫৩৮ ভোটের প্রাপ্ত ফলাফলে বিজয়ীরা হচ্ছেন- আব্দুল আউয়াল ( প্রাপ্ত ভোট ৯১৫), আসাদুজ্জামান আসাদ (প্রাপ্ত ভোট ৯১১) ও রবিউল আলম গামা ( প্রাপ্ত ভোট ৯০৭)। নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলার ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের স্থানীয় সম্মিলিত সংগঠন “বন্ধু বৃত্ত’৯৩”। মেয়াদকালীন সময়ে নতুন এই কমিটি কর্তৃক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি এবং খেলাধুলাসহ লেখাপড়ার সার্বিক পরিবেশের কাক্সিক্ষত উন্নয়নের ধারা আরও গতিশীল হবে বলে সংগঠনের পক্ষে আহ্বায়ক মো. যুবরাজ খান স্বাক্ষরিত ঐ বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় ।

Leave A Reply

Your email address will not be published.