Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভ্রমণে ব্যস্ত অক্ষয়

বিনোদন ডেস্ক:
‘ব্রাদার্স’ সিনেমার ট্রেলার মুক্তি দিয়েই বেড়াতে চলে গেছেন অক্ষয় কুমার। ফ্রান্সে স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে এই কর্মবিরতি বেশ উপভোগ করছেন তিনি বোঝাই যায়। ফ্রান্সের অন্টিবে ঘুরতে বের হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা দম্পতি। একটানা কাজের ফাঁকে একটু ফুরসত পেয়েছেন তাই যেন হাসি দু’জনের মুখেই লেগে রয়েছে। দু’জনের পরনেই সাদা রঙের পোশাক রয়েছে। অক্ষয় অবশ্য আগেই গণমাধ্যমকে বলেছিলেন তিনি গাড়ি নিয়ে পরিবারের সাথে ঘুরতে বের হবেন। অজানার উদ্দেশ্যে পরিবার নিয়ে বেড়াতে বের হয়ে অক্ষয় কিন্তু হোটেলও আগে থেকে ভাড়া করে রাখেননি। আর অন্টিবের প্রকৃতিতে মুগ্ধ অক্ষয় সময়টা দারুণ উপভোগ করছেন। নিঃসন্দেহে টুইঙ্কেল ও ছেলেমেয়েদের সঙ্গ অক্ষয়ের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.