Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরাকে ভারী মেশিনগান ও গোলাবারুদ পাঠাচ্ছে যুক্তরাজ্য

প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন বলেন, এ সমস্ত হাতিয়ারের মূল্য প্রায় ১৬ কোটি পাউন্ড। পাশাপাশি এগুলোর পরিবহণ খরচ পড়বে মোট ৪৭৫,০০০ পাউন্ড।

তিনি বলেন, যুক্তরাজ্য ইরাক সরকারকে সহযোগিতা করতে এবং কুর্দি বাহিনীকেও সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। অস্ত্র ও গোলাবারুদ বুধবারই ইরাকে পৌঁছানোর কথা রয়েছে।

ফ্যালোন বলেন, “ইরাক সরকার এবং কুর্দি আঞ্চলিক সরকারের অনুরোধে এ সমস্ত হাতিয়ার পাঠানো হচ্ছে”।

ইরাক নতুন সরকার গঠনের পর যুক্তরাজ্যের অস্ত্র পাঠানোর এ খবর এল। আইএস জঙ্গিরা গত জুনে ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকা দখল করে ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.