Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে ট্রাক্টরচাপায় পথচারী নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভূট্টাবাহী ট্রাক্টরচাপায় শুক্র রায় (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্র রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।  নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. রেজাউল করিম জানান, সকাল ৯টায় শুক্র রায় গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ভুট্টাবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। শুক্র রায়ের লাশ তার বাড়ির সামনে আনা হয়েছে। পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি

Leave A Reply

Your email address will not be published.