Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামরী সৈয়দপুরে জনতার হাতে ৫ ডাকাত আটক

সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার   রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বিরোধীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলেন, পাকাধরা হাজারীহাট এলাকার আতাউর রহমানের ছেলে আব্দুল মালেক (২৬) মোকছেদ আলীর ছেলে মোস্তাকিম (১৮), দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর গ্রামের শহীদ আলীর ছেলে জাহিনুর রহমান (২৩) দিনাজপুর কোতোয়ালি মোল্লাপাড়ার মোতাহার আলীর ছেলে লুৎফর রহমান (২১) ও আলিফ (১৯)।

এলাকাবাসী জানায়, ওই এলাকায় প্রায় রাতেই সড়ক ডাকাতি হয়। মঙ্গলবার রাত ২টার দিকে হাজারীহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জিল্লুর রহমান নামে এক ব্যক্তি। এ সময় তিনি বিরোধীডাঙ্গা এলাকায় এলে একদল ডাকাত তার মোটরসাইকেল লক্ষ্য করে দূর থেকে টর্চ লাইটের আলো জ্বালাতে থাকেন।

ঘটনা টের পেয়ে জিল্লুর রহমান উল্টো পথে বাড়ি ফিরে গিয়ে এলাকার লোকজন নিয়ে ডাকাতদের ঘিরে ফেলেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পাঁচ ডাকাতকে আটক করেন তারা। ডাকাতদের কাছ থেকে এসময় পাঁচটি ধারালো ছুরি পাওয়া যায়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করে এলাকাবাসী থানায় সোপার্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের মাধ্যমে বুধবার দুপুরের মধ্যেই (১৭ জুন) তাদের কারাগারে পাঠানো হবে।

 

Leave A Reply

Your email address will not be published.