Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের কারমাইকেলে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

Cirmicle collage

রংপুর প্রতিনিধি: রংপুরের কারমাইকেল কলেজে মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাশনিক ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে মাহফুজ হোসেন ডলারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি প্রদিপ রায়, ছাত্র ফেডারেশন কলেজ শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, সাধারণ শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, মোকাররম প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিনিয়ত শিক্ষার যে বানিজ্যিকিকরণের প্রচেষ্টা তার ফলাফলই হচ্ছে কারমাইকেল কলেজে প্রতিবছর বিভিন্ন ধরণের ফি বৃদ্ধি। আর ফরম পূরণের সময় ফি বৃদ্ধির মহোৎসব চলে। কলেজ কতৃপক্ষ অযৌাক্তিকভাবে আইসিটি খাতে গত বছরের চেয়ে ১২০০ টাকা বৃদ্ধি করেছে। যা সাধারণ শিক্ষার্থীসহ শিক্ষকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে। বর্ধিত ফি প্রত্যাহার না করলে সাধারণ শিক্ষার্থীরা আগামিকাল ফরম পূরণের কার্যক্রম বন্ধ করে দেয়ার ঘোষনা দেয়।

Leave A Reply

Your email address will not be published.