Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকার নবাবগঞ্জে ভবনের দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভবন তৈরিকালে দেয়ালের নিচে চাপা পড়ে রাহাত (৮) ও হাসান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পুরাতন বান্দুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত পুরাতন বান্দুরা গ্রামের খোরশেদ বেপারির ছেলে এবং হাসান একই গ্রামের হাসেম বেপারির ছেলে।

স্থানীয়রা জানায়, পুরাতন বান্দুরা এলাকায় আল-আমিন এতিমখানা ও মাদ্রাসার ভবন তৈরির পাইলিংয়ের কাজ চলছিল। দুপুরে পাইলিংয়ের কাজে ব্যবহৃত পাইপ মাদ্রাসার দেয়ালের উপর পড়ে গেলে দেয়ালটি ভেঙে যায়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে রাহাত ও হাসান আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আল-আমিন এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ আলামিন  জানান, সোনার বাংলা সয়েল অ্যান্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির কাজ করছিল। কোম্পানির শ্রমিকদের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে  জানান, নিহত শিশুদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.