Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিজিবি ও বিজিপি ‘র মধ্যে গোলাগুলি ভুল বোঝাবোঝি থেকে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:  টেকনাফে মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষীদের (বিজিপি) মধ্যে গোলাগুলির ঘটনার কারণ জানতে ও উত্তেজনা থামাতে দু’পক্ষের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তবে দু’পক্ষের ভুল বোঝাবুঝিই ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  বুধবার সকালে সাংবাদিকদেরকে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “নাফ নদীতে দায়িত্ব পালনকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে এক পর্যায়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গুলি চালায়।”

তিনি আরো বলেন, “এখন পতাকা বৈঠকের মাধ্যমে বাকিটুকু সুরাহা হবে। আর এই ভুল বোঝাবোঝি কেন হলো তার একটা কারণ বের করে আমরা ভবিষ্যতে দুই পক্ষই আরও সতর্কতা অবলম্বন করব।”

Leave A Reply

Your email address will not be published.