Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রোজার নামে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে রংপুরে বাসদ’র মানববন্ধন-সমাবেশ

11401578_651996641568601_3629724187922003221_nরংপুর ব্যুরো: 

রোজার নামে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও অব্যাহত লোডশেডিং বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় সিটি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য কমরেড পলাশ কান্তি নাগ সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।
নেতৃবৃন্দ, রমজানের অজুহাতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি রোধ ও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সেইসাথে ভয়াবহ লোডশেডিং এর কবল থেকে জনজীবন বাঁচাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। ##

Leave A Reply

Your email address will not be published.