Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চার পেসার সম্বন্ধে ব্যাখ্যা দিলেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মূল একাদশে চারজন পেসার খেলাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। টেস্টে চার স্পিনারের পর ওয়ানডেতে চার পেসারে অবাক হয়েছেন অনেকেই। তবে স্বাগতিক দলের সাবেক অধিনায়ক আকরাম খান জানালেন অন্য কথা। ম্যাচের আগে একটি টেলিভিশন চ্যানেলে আলাপকালে এ ব্যাপারে বলেন, ‘টেস্টে চারজন স্পিনার খেলানোর পর ভারতীয় ব্যাটসম্যানদের শক্তির জায়গাটা বোঝা গেছে। এ কারণেই হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করেছেন বেশি পেসার নিয়ে খেলাটা দলের জন্য ভালো হবে।’ তিনি আরো বলেন, ‘যে চারজন পেসার একাদশে খেলছেন, তারা সবাই পরীক্ষিত। মুস্তাফিজুরের অভিষেক হলেও সে অনেক প্রতিভাবান পেসার। আমার কাছে মনে হয় ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।’

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

ভারত দল:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।

Leave A Reply

Your email address will not be published.