Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

ফেনী :  ফেনী থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব-৭। আটক করা হয়েছে ২ জনকে। এদের একজন পুলিশের বিশেষ শাখার এ এস আই।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ফেনীর লালপুর এলাকায় অভিযান চালায় তারা। পরে, সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ ৭ লাখ টাকা, ৮ টি ক্রেডিট কার্ড, দু’টি নোটবুক এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া, আটককৃতদের কাছ থেকে ২৯ কোটি টাকা ইয়াবা বিক্রির তথ্য পাওয়া গেছে বলেও জানায় তারা। র‌্যাবের দাবি, পুলিশের ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরেই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তবে আটক দুই ব্যক্তিকে মিডিয়ার সামনে কথা বলতে দেয়া হয়নি।

র‌্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.