Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৩৭ হাজার মানুষের সঙ্গে যোগযজ্ঞের নেতৃত্বে মোদী

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবসে যোগচর্চায় অংশ নেন। প্রথমবারের মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। দিল্লির রাজপথে বজ্রাসন আর পদ্মাসনে বসে এই বিশাল যজ্ঞের যার নেতৃত্ব দেন নরেন্দ্র মোদী নিজে। সাথে ছিল ৩৭ হাজার মানুষ।
 বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রবিাবর ভোরে দিল্লির প্রাণকেন্দ্র ইন্ডিয়া গেইটের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে এই যোগচর্চাই ছিল এ দিবসের মূল আয়োজন। সাদা পাজামা আর ফুল হাতা গেঞ্জির সঙ্গে তেরঙা স্কার্ফ গলায় ঝুলিয়ে রাজপথে বিছানো লাল মাদুরে যোগাসনে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী।
মাইকে যোগ গুরু রামদেবের নির্দেশনা অনুসরণ করে মোদীর পেছনে বিভিন্ন আসন চর্চা করেন অংশগ্রহণকারীরা। রাজপথের সবুজ চত্বরে এসময় ভাসছিল তানপুরার লহরি।
 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভারতীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আধা সামরিক বাহিনীর সদস্য ও পুলিশ মিলিয়ে প্রায় ৩৭ হাজার মানুষ ৩৫ মিনিটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে এনডিটিভির খবরে প্রকাশ করা হয়।
৩০ কোটি রুপি খরচ করে দিল্লির এই যোগ জমায়েতের আরেকটি লক্ষ্য ছিল একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের যোগসাধনের গিনেজ রেকর্ড গড়া।  এর আগের রেকর্ডটি হয়েছিল ২০০৫ সালে গোয়ালিয়রে। বিবেকানন্দ আশ্রমের সেই আয়োজনে ২৯ হাজার ৯৭৩ জন অংশ নিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.