Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলের জামিন

স্টাফ রিপোর্টার:  রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার দুপুরে বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। দীর্ঘদিন ধরে আটক থাকা বিএনপির এই নেতার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করেই আদালত এই জামিন মঞ্জুর করেছেন বলে জানায় তাঁর আইনজীবীরা।

এই তিন মামলায় জামিনের মাধ্যমে বিএনপির এই নেতার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তাঁর আইনজীবীরা। গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত জুন মাসের এক তারিখে পল্টন থানায় দুটি এবং এপ্রিলে একটি মামলা দায়ের করে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.