Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে হ্রাস পেয়েছে পরিবহন খাতে দুর্নীতি

ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি সবু চৌধুরীসহ শ্রমিক নেতাদের মহৎ উদ্যোগে পরিবহন খাতে দুর্নীতি হ্রাস পেয়েছে বলে জানা যায়। সিএনজি পরিবহন সূত্রে জানা যায়, এক সময় পরিবহন খাতে যে হারে দুর্নীতি হয়ে আসছিল তা কমে এসেছে শ্রমিক লীগ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে। লক্ষ্মীপুর সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা জানান, বর্তমানে শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছে না। এ ব্যাপারে সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবু চৌধুরীর মতামত জানতে চাইলে তিনি জানান, লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব আবু তাহেরের উদ্যোগে পৌর এলাকার উন্নয়ন, পৌরসভার প্রধান প্রধান সড়কে যানজট নিরসন যেমন সম্ভব হয়েছে তেমনই পরিবহন খাতের দূর্নীতিও হ্রাস পাবে।

Leave A Reply

Your email address will not be published.