Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দু-এক দিনের মধ্যে পতাকা বৈঠক : বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনতে দু-এক দিনের মধ্যেই দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদল একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে মিয়ানমারের লংডুতে যাবে। তবে বুধবার যে প্রতিনিধিদলের মিয়ানমার যাওয়ার কথা ছিল, সেটি বাতিল হয়েছে। বুধবার দুপুরে পিলখানায় বিজিবির সদর দফতরে মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজিবির মহাপরিচালক বলেন, ‘মিয়ানমারের লংডুতে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একজন লে. কর্নেল এবং বিজিবির লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের মাধ্যমে নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনা হবে। বৈঠকটি আগামী বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। তবে কোনোভাবে মিস হলে পরেরদিন এ বৈঠক অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, গত ১৭ জুন ভোরে টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্তে বিজিবি সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় করে টহল দেওয়ার সময় একটি ট্রলার থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় পূর্ব দিক থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাদেরকে ইয়াবা পাচারকারী বা চোরাচালানকারী ভেবে গুলিবর্ষণ করে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে বিজিবি সদস্য সিপাহি বিপ্লব গুলিবিদ্ধ হন এবং নায়েক আবদুর রাজ্জাককে বিজিপি সদস্যরা ধরে নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.