Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে তেলবাহি ওয়াগন খালে পড়ে যাওয়ার ছয়দিনের মাথায় রেল লাইন সচল

চট্টগ্রাম: বোয়ালখালীর বেঙ্গুরা ও পটিয়ার ধলঘাট এলাকার মাঝামাঝি রেলওয়ের ২৪ নম্বর সেতু ভেঙ্গে ইঞ্জিনসহ তিনটি তেলবাহি ওয়াগন খালে পড়ে যাওয়ার ছয়দিনের মাথায় সেতু মেরামতের কাজ শেষ হয়েছে। এতে চলাচলের উপযোগী হয়েছে চট্টগ্রাম-দোহাজারী রেল লাইন। বুধবার দুপুর ১টার দিকে সেতু মেরামতের কাজ শেষ হয় বলে জানা গেছে। তবে খালে পড়ে থাকা তেলবাহী ওয়াগণ উদ্ধার করা সম্ভব হয়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বলেন, ঘটনার পর থেকেই ব্রিজ ও রেলপথ সচল করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে রেলের প্রকৌশল বিভাগ। বুধবার রেল সেতুটি মেরামত সম্পন্ন হয়েছে। তবে ওয়াগন ও রেলের ইঞ্জিন উদ্ধার করা যায়নি। তিনি বলেন, ব্রিজ ও রেল লাইন ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। এখন উদ্ধারকারী ট্রেন ওয়াগন ও ইঞ্জিন উদ্ধার করবে।

এদিকে ঘোষণা অনুযায়ী স্থানীয়দের কাছ থেকে ৬০টাকা দরে ফার্নেস অয়েল কিনে নিচ্ছেন যমুনা অয়েল লিমিটেড। যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. ইমাম হোসেন জানান, সোমবার ১০২ লিটার এবং বুধবার ২০৯ লিটারসহ মোট ৩১১ লিটার তেল কিনেছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.