Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশের কাছ থেকে শিখতে চান রায়না!

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে ১-২ এ সিরিজ হারের পর দেশে ফেরার আগে মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা এবং হিথ স্ট্রিকসহ পুরো বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। রায়নার মতে, মুস্তাফিজসহ পুরো সিরিজেই বাংলাদেশ দল অসাধারণ পরিপক্কতা দেখিয়েছে। মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে রায়না বলেন, ‘পুরো কৃতিত্ব মাশরাফি এবং হিথ স্ট্রিকের। তারা অবশ্যই মুস্তাফিজের প্রতি অধিক যতœশীল ছিলেন। সে (মুস্তাফিজ) অসাধারণ লাইন এবং লেš’ বজায় রেখে বোলিং করে। তাই আমাদের অবশ্যই তাকে এবং দলের অন্যান্য বোলারদের সম্মান করা উচিত।’ বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। আমরা হেরেছি তার মানে এই নয় যে আমরা খারাপ খেলেছি। আমাদের অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে। তারা এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলেছে, ভবিষ্যতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)খেলবে তখন যেখানে যেখানে আমাদের উন্নতি করতে হবে আমরাও তাদের কাছ থেকে শিখে নেব।’


Leave A Reply

Your email address will not be published.