Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাশরাফির স্বপ্ন

স্পোর্টস ডেস্ক:
১৪ বছরের ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই যার কেটেছে ইনজুরির সাথে লড়াই করে। দুই হাঁটুতে সাতবার অপারেশন করানোর পরেও তিনি লড়ে চলেছেন প্রতিনিয়ত। তবে, সহসাই থামতে চান না মাশরাফি বিন মুর্তজা। একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানান ২০১৭ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছের কথা। ২০১৫ বিশ্বকাপের পরেই ইঙ্গিত দিয়েছিলেন পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই হয়তো ক্যারিয়ারের ইতি টানতে পারেন। কিন্তু, পাকিস্তান ও ভারতের সাথে সিরিজ জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জনের পরে অনুপ্রেরণা পাচ্ছেন টুর্নামেন্টটি খেলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিয়াসলি না হলেও ভাবছিলাম কবে ক্যারিয়ার শেষ করবো। ভেবে রেখেছিলাম খুব বেশিদিন আর খেলবো নাহ। কিন্তু, সুযোগটা যখন হয়েই গেলো তখন আরেকটু কষ্ট করাই যায়। কেননা বিশ্বকাপের পরে চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বোচ্চ সম্মানের।’ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেই ক্যারিয়ার শেষ করবেন সে ব্যাপারে এখনই তেমন কিছু বলতে চান না মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আগে থেকে তো বলা মুশকিল। শুধু বলছি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্যে ভিতর থেকে তাগিদ পাচ্ছি। আরো কষ্ট করতে চাই, নিজেকে আরো ফিট রাখতে চাই যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলে যেতে পারি।’ আগামী ২০১৯ বিশ্বকাপে মাশরাফির বয়স হবে ৩৫ বছর। এই বয়সে বিশ্বকাপ খেলার নজির অনেক খেলোয়াড়েরই আছে। তবে, মাশরাফির ইনজুরি ও ফিটনেস মিলিয়ে সেটা আদৌ সম্ভব হবে কিনা তা সময়ই বলে দিবে।

Leave A Reply

Your email address will not be published.