Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ‘আসুন, আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্তার বিকাশ নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্দোগে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টার দিকে স্থানীয় পুরাতন ডিসিকোর্ট চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খলিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিহ হয়। এসময় ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসেন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এটা মানুষকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যায়। তাই মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বন্ধ করে সুখি সুন্দর জীবন গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা বিষয়ে আলোচনার ও সকলকে এ ব্যাপারে আরো সচেতন হবার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.