Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে পদযাত্রা

সিলেট প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে পদযাত্রা ও সমাবেশ করেছে আন্দোলনরত “মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।”
২৮শে জুন গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামাসুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমানের সঞ্চালনায় সমাধপোরশায় চিকিৎসকের বিরুদ্ধে রোগীর শ্লীলতাহানির অভিযোগ
পোরশা উপজেলা প্রতিনিধি:
গত শুক্রবার বিকেলে নওগাঁর পোরশায় মহিলা রোগীর শ্লীলতাহানির দায়ে শালিসে ডা. জুয়েল নামে এক চিকিৎসককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত চিকিৎসক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার। ভুক্তভোগী উপজেলার শেখপাড়া গ্রামের এক কৃষক অভিযোগ করেন যে, তার স্ত্রী ডায়রিয়ায় আক্রান্ত হলে গত শুক্রবার বিকেল ৫টায় তিনি তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে যান। সেখানে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. জুয়েল চিকিৎসা করার কথা বলে তার স্ত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। তার স্ত্রী এর প্রতিবাদ করলে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে যায়। পরে এলাকার লোকজনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়। অভিযুক্ত ডা. জুয়েল তার দোষ স্বীকার করলে তার দুই হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, বিষয়টি সেদিনই মীমাংসা করা হয়েছে। তবে ডা. জুয়েলের বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হয় নি বলেও তিনি জানান।

বেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, ড. শাহেদ আহমেদ, সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দীন, অধ্যাপক রোকসানা আখতার, অধ্যাপক ড. মো. ইউনুছ প্রমুখ।
ড. সৈয়দ সামসুল আলম উপাচার্যের উদ্দেশে বলেন, আমাদের ক্লাস পরীক্ষা সবই চলছে। আপনি সসম্মানে চলে যান। সরকারের বিভিন্ন মহলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে এক বিন্দু, চুল পরিমাণ পিছু সরবো না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আন্দোলনে থাকবো।
উপাচার্যকে ‘হীরক রাজা’ আখ্যা দিয়ে তারা দাবি করেন, সরকারের উপরের মহল থেকে তারা উপাচার্যের অপসারণের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.