Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর রায়ের বাগে নিজ বাড়িতে ব্যবসায়ী খুন

ঢাকা : রাজধানীতে নিজ বাড়িতে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. আবু জাফর খলিফা (৪২)। সোমবার ভোরে  কদমতলী থানার রায়ের বাগের মিরাজনগর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের স্ত্রী নূরজাহান জানান, মিরাজনগরের বি ব্লকে একটি ভবনের তৃতীয় তলায় তারা থাকতেন। বাসার সামনে তাদের একটি মুদি দোকান রয়েছে। ভোর ৫টার দিকে ভাড়াটিয়ারা তার স্বামীকে তৃতীয় তলার সিঁড়িতে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান।
আবু জাফরের ছেলে সাইফুল ইসলাম জানান, ভোরে নামাজ পড়ার জন্য রুমের দরজা খুলে বের হলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তার দুই ছেলে দুই মেয়ে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.