Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে উত্তর কুমরপুর উচ্চ বিদ্যালয়ের কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারনের দাবী

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে সরকারী বিধি উপেক্ষা করে উত্তর কুমরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অবিভাবক ও এলাকাবাসী।

সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুর উচ্চ বিদ্যালয়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে বিক্ষোভ করে কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারনের দাবী জানান তারা।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, অবিভাবক আব্দুস ছালাম, ছামছুল হক, ফজলার রহমান, আব্দুল বাতেন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্জ আবুল হোসেন। বক্তারা বলেন অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের অবৈধ্য কমিটি বাতিল করে সরকারী বিধি মোতাবেক নতুন কমিটি গঠন করতে হবে। তানাহলে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।

জানা গেছে, গত ৩ এপ্রিল ২০১৫ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু বিদ্যালয়ে ৪টি পদে শিক্ষক করতে প্রধান শিক্ষক আব্দুর রহমান তার নিজের লোক দিয়ে গোপনে কমিটি গঠন করে অনুমোদনের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রেরন করে। বিষয়টি জানা-জানি হলে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীসহ অবিভাবকরা।

Leave A Reply

Your email address will not be published.