Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের কালীগঞ্জে দু’টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২ টি ক্লিনিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদে জেলা প্রশাসন জানতে পারে কালীগঞ্জ উপজেলার কিছু বেসরকারী হাসপাতালে অনিয়ম করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেসময় অনিময় করায় কালীগঞ্জ উপজেলার মেইনবাস স্ট্যান্ডে অবস্থিত সুমন ক্লিনিককে ৫ হাজার ও ইবনেসিনা ক্লিনিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । মোবাইল কোর্টে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.