ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর প্লেন বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় বিমান বাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দেশটির উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেডানে এ ঘটনা ঘটে।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ জানায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।