Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে শিশু সহ দুই জন নিহত হয়েছে। বুধবার জুলাই সকাল ১০টার দিকে জয়দেবপুর স্টেশন সংলগ্ন সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আ. মোতালেব (৭০), নিহত শিশুর নাম হাওয়া আক্তার (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনের কাছাকাছি সাহাপাড়া অতিক্রমের সময় ওই দুই জন দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা চালায়। এ সময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।

জয়দেবপুর জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া দুই জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে কমলাপুর থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.