Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

মনিরুজ্জামানর সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো: মহিউদ্দিন খাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন, গোলাম রইচ, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহম্মেদসহ মুক্তিযোদ্ধারা। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মাহবুব হোসেন তালুকদার জেলার সার্বিক উন্নয়নের মুক্তিযোদ্ধাদের সহযোগীতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.