Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি

গুরুদাসপুর সংবাদদাতা, নাটোর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী কান্দিপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ডে পিতা-পুত্রের ৩টি আধা-পাকা ঘর ও সহায়সম্পদ পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চলনালী কান্দিপাড়ার মুনছের আলী ও তার দুই ছেলে সাইদুল (৪৫) ও শহিদুল (৪০) এর বাড়িতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্যবহৃত ফ্রিজের লুজ কানেকশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্টি হলে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩ জনের নগদ ৫ লাখ টাকাসহ ঘরে থাকা চাল, গম, রসুন, মসুর, কাতিকালাই, লেপ-তোষক, ফ্রিজ, টিভি, আসবাবপত্র, কাপড়-চোপড় ভস্মীভূত হয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবারগুলো।
অগ্নিকাণ্ডের সময় স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে বারবার ফোন করেও বিদ্যুৎ বন্ধ করা সম্ভব হয় নি। তবে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণ চেষ্টা করে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।

Leave A Reply

Your email address will not be published.