Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তিউনিসিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে নীরবতা

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শুক্রবার দুপুরে ব্রিটেনজুড়ে এক মিনিটের নীরবতা পালন করা হবে। গত মাসে তিউনিসিয়ায় সৈকতের পাশের একটি হোটেলেরা বাইরে বন্দুক হামলায় নিহত ৩৮ জনের মধ্যে ৩০ জনই ব্রিটেনের নাগরিক। নীরবতা পালনের সময় হোয়াইট হল ও বাকিংহাম প্যালেসে পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়াও ওয়েম্বলডনে খেলা পিছিয়ে দেয়া হবে।

নীরবতায় ব্রিটেনের রাণী ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যোগ দিবেন। নিহতদের সব লাশ এখনো ব্রিটেনে এসে পৌঁছায়নি। লাশগুলো দেশে পৌঁছানোর পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবে ব্রিটেন।

সেইফেদ্দিন রেজগুই নামের একজন হামলাকারী গত মাসের ২৬ তারিখ তিউনিসিয়ার সৌসে শহরের সৈকতে কালাশনিকভ রাইফেল নিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে ৩৮ জন পর্যটকের মৃত্যু হয়। হামলাকারীর জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সম্পর্ক রয়েছে। তার গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হামলাকারীকে আশ্রয় দেয়া বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়েছে।

হামলার পর তিউনিসিয়া থেকে ইতোমধ্যে সহস্রাধিক ব্রিটিশ পর্যটক দেশে ফিরে গেছেন। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.