Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিলিপাইনে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলে ফেরি ডুবির ঘটনার মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬১ জনের দাঁড়িয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই ফেরিটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।  ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল কিনা তা নির্ণয় করা হবে তদন্তের একটি অংশ। গত সপ্তাহে ওরমোক নগরীর অদূরে এই দুর্ঘটনা ঘটে।  এই ঘটনায় ফেরির মালিক ও ক্রুদের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনা হয়েছে।

কোস্ট গার্ডের দেয়া হিসেব অনুযায়ী, কাঠের তৈরি কিম নিরভানা নামের ফেরিটি ডুবে ৬১ জন মারা গেছে। এই ঘটনায় অন্তত ১৪৫ জন প্রাণে রক্ষা পেয়েছে।  এর অর্থ হচ্ছে ফেরিটিতে ২০৬ জন আরোহী ছিল, যা অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি। ক্রু ও যাত্রী মিলে ফেরিটিতে ১৯৪ জন আরোহীর ওঠার অনুমোদন ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটিতে বহনকারী বিপুল পরিমাণ মালামালের কারণেও এ দুর্ঘটনা ঘটতে পারে। আঞ্চলিক কোস্টগার্ড প্রধান ক্যাপ্টেন পেদ্রো তিনাম্পেই বলেন, ‘ধারণার চেয়ে বেশি লোক মারা গেছে।’  ফেরিটির অনুমোদিত তালিকায় মাত্র ১৭৩ যাত্রী ও ১৬ ক্রুর নাম ছিল।

ক্রুরা বেপরোয়াভাবে ফেরি চালিয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত ও এই দুর্ঘটনা থেকে যারা প্রাণে রক্ষা পেয়েছেন তাদের কাছ থেকে জানা গেছে যে জাহাজটি হঠাৎ করে উল্টে গিয়ে ডুবে যায়। ফেরিটিতে সিমেন্ট, চাল ও সার বহন করা হচ্ছিল। এগুলোর ওজন ৭ হাজার ৫০০ কিলোগ্রাম।

সূত্র : এএফপি ।

Leave A Reply

Your email address will not be published.