Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদে ‘ফরমাল-ইন অ্যাকশন’

বিনোদন ডেস্ক:
সাম্প্রতিক বছরগুলোতে ঈদ মানেই টিভি পর্দায় জনপ্রিয় নাটকগুলোর সিক্যুয়াল। তেমনি এবারও আসন্ন ঈদে প্রচারিত হতে যাচ্ছে মাসুদ সেজানেরফিরমাল-ইন’ নাটকের সিক্যুয়াল ‘ফরমাল-ইন অ্যাকশন’। নাটকটি প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, আমার ফরমাল-ইন’ সিরিজটি ইতোমধ্যেই বেশ আলোচিত ও জনপ্রিয় হয়েছে। দর্শকের আগ্রহের কারণে এবারও এর সিকুয়্যাল তৈরি করছি। আশা করি, ফরমাল-ইন’ এবং ফরমাল-ইন অ্যাকশন’ এর পর ফরমাল-ইন অ্যাকশন কেও দর্শক ভালো ভাবেই গ্রহণ করবেন। এবারের গল্পে দেখা যাবে, বাবু ভাই (জাহিদ হাসান) একটি ভালো কাজ করতে গিয়ে কিছু খারাপ মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছে। প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে সে যখন পালিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই মুহুর্তে বাবু ভাইয়ের একটি পুরনো প্রেমের ঘটনাকে কেন্দ্র করে বউ ডেইজির (নিপুন) সাথে তার মনোমালিন্য তৈরি হয়। একদিকে শীর্ষ সন্ত্রাসী বকরি বাদলের আতঙ্ক, অন্যদিকে গোপন প্রেম প্রকাশিত হয়ে পড়ায় তার এখন দিশেহারা অবস্থা। বকরি বাদলের হাত থেকে বাঁচার জন্য তা   কে কি আরেক শীর্ষ সন্ত্রাসী কানা মিজান (ডা. এজাজ) সহযোগিতা করবে। কিংবা বউকে ম্যানেজ করার জন্য তার বিশেষ শিক্ষক দিলশাদ আপার (শামীমা নাজনীন) ভূমিকাটা কেমন হবে, এরকমই টানটান ঘটনা পরম্পরার মধ্য দিয়ে, হাস্যরসের ভঙ্গিমায় এগিয়ে যাবে ফরমাল-ইন অ্যাকশন এর গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান, নিপুন, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মুকুল সিরাজ, সাজ্জাদ রেজা, রিমি করিম, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন, হায়দার কবীর মিথুন, সহিদ উন নবী, সুজন রেজাউল প্রমূখ। ৬ পর্বে বিভক্ত নাটকটি ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ।

Leave A Reply

Your email address will not be published.