Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও ফল প্রদর্শনী শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও ফল প্রদর্শনী।
৬ জুলাই গতকাল সকালে পৌর টাউন হল চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এ উপলক্ষে টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হলে গিয়ে শেষ হয়। এসময় সেখানে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। এতে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. মজিদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক যুগল পদ দে, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।
মেলায় ২০টি স্টলে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন বৃক্ষ ও ফল প্রদর্শন করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.