ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
ফতুল্লা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুলাই ফতুল্লা বন্ধুমহল ক্লাবের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী চেয়ারম্যান। এ সময় প্রধান অতিথির বক্তৃতাকালে এম. সাইফুল্লাহ বাদল বলেন, গণমাধ্যম কর্মীরা দেশ, জাতি ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই বর্তমান সরকারের অধীনে দেশের উন্নয়নের চিএগুলো জনগনের নিকট সঠিকভাবে উপস্থাপন করাসহ ভুল তথ্য পরিবেশন করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে না দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানান। এছাড়া তিনি মাদক নির্মূল করার যে আন্দোলনে নেমেছেন তার জন্য গণমাধ্যমকর্মীদের সর্বাতœক সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি মো. এবায়দুল্লাহ, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী, ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপনসহ নারায়ণগঞ্জের গণমাধ্যমকর্মীরা।