Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Jhenidah 2 chield death pic 6-7-15 (1)

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে নানা বাড়ীতে বেড়াতে এসে রিতি (৮) ও নিবর (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু রিতি ও নিরব হোসেন একই উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের নাথপাড়া গ্রামের সজিব হোসেনের সন্তান। এলাকাবাসী জানান, ৯নং মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের নানা নবাব আলীর বাড়ীতে বেড়াতে আসে রিতি ও নিবর। সোমবার বিকেলে খেলতে খেলতে ভাইবোন পুকুরে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে যায় রিতি ও নিরব। তাদের না পেয়ে নানা বাড়ীর লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে পানির মধ্যে তাদের পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বলেন, এখন পর্যন্ত এমন কোন খবর আমার কাছে আসেনি।

Leave A Reply

Your email address will not be published.