Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় ও গরীব মানুষের মাঝে চেক বিতরণ

জাকির হোসেন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ঐচ্ছিক অর্থতহবিল থেকে অসহায় ও গরীব মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আকতারুল ইসলাম। পরে উপজেলার ১০টি ইউনিয়নের ও ১টি পৌরসভার ৩৯জন অসহায় ও গরীব মানুষদের মাঝে তিন হাজার টাকা মূল্যের চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ওয়াকার্সপার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহ্ আলম, পীরগঞ্জ রিপোর্টাস ইউনিটি’র সভাপতি বিষ্ণুপদ রায়, ওয়াকার্সপার্টি নেতা রফিকুজ্জামান রফিক, যুবনেতা নাজমুল হুদা প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.