Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া এ ঘটায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নোয়াখালীগামী উপকূল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ও কুমিল্লাগামী অপসোনিন কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

লালমাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় পথেই দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত বা নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে পোশাক দেখে নিহত দুজনকে অপসোনিন কোম্পানির কর্মী বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.