Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ঝিনাইদহ প্রতিনিধি : সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি রোকনুজ্জামান মিলনকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক রোকনুজ্জামান মিলন জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-৪০০।

জিডি সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ শহরের পারহাউজ পারার মতলেব হোসেনের ছেলে বাবু মোবাইলে (০১৭১২৩৯০৭৮১ নম্বর থেকে)  সাংবাদিক মিলনকে হুমকি দিয়ে বলে তোমার লেখা-লেখি বন্ধ কর, না হলে বড় ধরণের ক্ষতি হতে পারে। তুমি আগামী কালের মধ্যে আমার সাথে দেখা করো।

উল্লেখ্য, ঝিনাইদহ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেনের হত্যা প্রচেষ্টা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সংবাদ প্রকাশিত হয় স্থানীয় একটি দৈনিক ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই মামলার আসামীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। সর্বশেষ মামলার অন্যতম আসামী বাবু সাংবাদিক মিলনকে হত্যার হুমকি দেয়। অবিলম্বে ওই মামলার আসামী ও সাংবাদিক মিলনকে হত্যার হুমকি প্রদাণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী ঝিনাইদহের সর্বস্তরের সাংবাদিকদের।

Leave A Reply

Your email address will not be published.