Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহতের নাম মুকুল হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।

গ্রামবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল গরু নিয়ে দেশে আসার সময় দুবলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুকুল নিহত হন। পরে তার সহকর্মীরা লাশ নিয়ে দেশে ফেরেন।

সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শুনেছেন। বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.