Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ডুবে যাওয়া জাহাজের অবস্থান সনাক্ত, শনিবার উদ্ধার কাজ

বাগেরহাট প্রতিনিধি:
মংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলে হারবারিয়া এলাকায় ক্লিংকার বোঝাই ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান সনাক্ত করা গেছে। নৌযানটি সনাক্তের পর নৌ-বাহিনীর সদস্যরা ডুবন্ত জাহাজের আশপাশে লাল পতাকা দিয়ে ঘিরে দিয়েছে। শুরু হয়েছে পুনরায় ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচল। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়া জানান, মূল চ্যানেলে জাহাজটি ডুবে যাওয়ার পর নৌ বাহিনীর সদস্যরা ওই এলাকায় মার্কিং স্থাপন করায় বর্তমানে নৌ চ্যানেলটি ঝুঁকিমুক্ত। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে চ্যানেলের ওই এলাকা দিয়ে আবার নৌযান চলাচল শুরু হয়েছে। এদিকে বন্দর চ্যানেলে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে।
এছাড়া আগামীকাল থেকে ডুবে যাওয়া ক্লিংটারবাহী কার্গো জাহাজটি উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বন্দর চেয়ারম্যান। শুক্রবার সকাল ১০টার দিকে পশুর চ্যানেলের হাড়বাড়িয়ায় অবস্থানরত চায়না পতাকাবাহী এমভি তাই হাই হু জাহাজ থেকে ৬৩০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে কার্গো জাহাজ এমভি হাজেরা-১ খুলনার রূপসা এলাকার সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে যাত্রা করে। বন্দর চ্যানেলের হারবারিয়া দুই নম্বর বয়া এলাকায় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি। জাহাজডুবির পর পরই বন্ধ হয়ে যায় ওই এলাকায় জাহাজ চলাচল।

Leave A Reply

Your email address will not be published.