Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা’ বিষয়ক গোলটেবিল আলোচনা

স্টাফ রিপোর্টার:
‘অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় ইডব্লিউএমজিএল কনফারেন্স রুমে এই আলোচনা শুরু হয়। আলোচনায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজপোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম এবং একাত্তর টেলিভিশন। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি’র সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবীসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনায় আছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সে লক্ষ্যে এই গোলটেবিল আলোচনার আয়োজন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে একাত্তর টেলিভিশন।

Leave A Reply

Your email address will not be published.